Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাংলাদেশ দখলের হুমকি: পশ্চিমবঙ্গের তৃণমূল নেতার বিতর্কিত বক্তব্য

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা টিংকুর রহমান বিশ্বাস মাত্র ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) মালদা জেলার এক সভায় তিনি এ মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।


টিংকুর রহমান বলেন, "বর্ডার খুলে দিন ১৫ মিনিটের জন্য। বাংলাদেশ দখল করে নিতে আমাদের পুলিশের দরকার হবে না। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরাই যথেষ্ট।" তিনি আরও দাবি করেন, "গোটা ভারতের মুসলমানদেরও দরকার হবে না; পশ্চিমবঙ্গের মুসলমানেরাই এটি করতে পারবে।"

তার এ মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে এ বক্তব্য নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।

একই দিনে কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। মমতা বলেন, "বাংলাদেশে সহিংসতার শিকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং যারা ভারতে ফিরে আসতে চায় তাদের ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে  হবে।"

তবে মমতা এও অভিযোগ করেন যে, বাংলাদেশ ইস্যুতে কিছু গোষ্ঠী পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে। তিনি ভুয়া ভিডিও ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ